1 Answers
অতিরিক্ত দেনার দায়ে কোম্পানিটি পরিচালনা সম্ভব না হলে সেটি আদালত কর্তৃক বাধ্যতামূলক অবসানে পড়বে।
শেয়ারমালিক পাওনাদার বা কোম্পানি নিবন্ধকের আবেদনের প্রেক্ষিতে বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে আদালত কোম্পানির বিলোপসাধনের নির্দেশ দিলে তাকে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপসাধন বলে।
উদ্দীপকের 'রাইট কোং লি.' ব্যবসায়ে লোকসানের কারণে প্রতিষ্ঠানটি ৫ কোটি টাকা দেনা হয়ে যায়, যা কোম্পানিটি পরিশোধে অক্ষম। আইন অনুযায়ী যদি কোনো কোম্পানি ২৪২ ধারার বিধান অনুযায়ী পাঁচ হাজার টাকা বা এর বেশি পরিমাণ কোনো ঋণ বিজ্ঞপ্তি দেওয়ার পরও পরিশোধে অক্ষম হয় বা আদালত এরূপ মনে করলে আবেদনের প্রেক্ষিতে আদালত কর্তৃক কোম্পানির বাধ্যতামূলক বিলোপসাধন ঘটবে।
সুতরাং অতিরিক্ত দেনার দায়ে কোম্পানিটি পরিচালনা সম্ভব না হলে * সেটি আদালত কর্তৃক বাধ্যতামূলক অবসানে পড়বে।