অতিরিক্ত দেনার দায় মোকাবিলায় 'বিজয় কোম্পানি লিমিটেড'কে তুমি কী পরামর্শ দেবে? (উচ্চতর দক্ষতা)
1 Answers
অতিরিক্ত দায়দেনা মোকাবিলায় বিজয় কোম্পানি লিমিটেডকে বাধ্যতামূলক বিলোপসাধনের পরামর্শ দেব।
কোম্পানি একটি আইনসৃষ্ট প্রতিষ্ঠান। আইনের মাধ্যমে 'গঠিত হয় বলে আইনের মাধ্যমেই এর কার্যক্ষমতার অবসান ঘটে। কোম্পানি আইন মোতাবেক নির্দিষ্ট নিয়মে কোম্পানির কার্যাবলি গুটিয়ে ফেলাকে কোম্পানির বিলোপসাধন বলা হয়। কোম্পানির শেয়ারহোল্ডার বা কোম্পানির নিবন্ধকের আবেদনের প্রেক্ষিতে অনবরত লোকসানের সম্মুখীন হলে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপসাধন হতে পারে।
উদ্দীপকে বিজয় কোম্পানি লিমিটেড ব্যবসায়ে লোকসানের কারণে প্রতিষ্ঠানটি ৫ কোটি টাকার দেনা হয়ে যায়। এ অবস্থা মোকাবিলার জন্য শেয়ারহোল্ডারগণ প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে বাধ্যতামূলক বিলোপসাধন ঘটাতে পারেন। কারণ কোম্পানির লোকসানের পরিমাণ এত অধিক যে, পুরাতন শেয়ারহোল্ডারদের মধ্যে রাইট শেয়ার ইস্যু করে অতিরিক্ত মূলধন সংগ্রহ করে দেনা পরিশোধ করার চেয়ে বাধ্যতামূলক বিলোপসাধন অধিক শ্রেয়।
সুতরাং বলা যায়, উদ্দীপকে দায়-দেনা মোকাবিলার বিজয় কোম্পানি লিমিটেডকে বাধ্যতামূলক বিলোপসাধনের পরামর্শ দেব।