1 Answers
রাজুর উপস্থিতিতে সরল বিশ্বাসে পাওনাদার কিরণের দেনার জন্য তিনি সম্পূর্ণ দায়বদ্ধ হবেন।
ব্যবসায়ের অংশীদারগণ কোনো ব্যক্তিকে যদি ব্যবসায়ের অংশীদার হিসেবে পরিচয় দেয় এবং উক্ত ব্যক্তি তা জেনেও মৌনতা অবলম্বন করে তবে তাকে প্রতিবন্ধ অংশীদার বলে বিবেচনা করা হয়।। এরূপ অংশীদারের মৌনতা হতে সৃষ্ট দায়ের জন্য সে তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ থাকেন এবং সমানুপাতিকভাবে অংশীদারগণের সাথে দায় পরিশোধে বাধ্য।
উদ্দীপকে গনি ও সাজ্জাদ মৌখিক সম্মতিতে মেসার্স সাগ ট্রেডার্স নামক একটি ব্যবসায় পরিচালনা করছেন। রাজু একজন স্বনামধন্য ব্যবসায়ী। তারা রাজুর ব্যক্তিগত সুনাম ব্যবসায়ে ব্যবহার করছেন। ব্যবসায়ে রাজুর অংশগ্রহণ আছে জেনে সরল বিশ্বাসে লেনদেন করে কিরণ ৫ লাখ টাকা পাওনা হন। মেসার্স সাগ ট্রেডার্স পাওনা পরিশোধে অক্ষম হয়ে পড়ে। রাজু যেহেতু জানে তাকে অংশীদার হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই পাওনা পরিশোধের জন্য অন্যান্য অংশীদারের মতো সমপরিমাণ পাওনা তাকেও পরিশোধ করতে হবে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে রাজুর উপস্থিতিতে সরল বিশ্বাসে পাওনাদার কিরণের দেনার জন্য তিনি সম্পূর্ণ দায়বদ্ধ হবেন।