উদ্দীপকে মিসেস শামীমার ইচ্ছাটি একজন শিশুর জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ করো । (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে মিসেস শামীমার ইচ্ছাটি তথা মক্তবে ভর্তি করানোর সিদ্ধান্ত একজন শিশুর জন্য অতীব গুরুত্বপূর্ণ। ছোট ছোট শিশু-কিশোর যে প্রতিষ্ঠানে থেকে ধর্মীয় ও প্রাথমিক শিক্ষা লাভ করে সে প্রতিষ্ঠানকে মক্তব বলা হয়। কুরআন-হাদিস শিক্ষায় শিক্ষিত ব্যক্তিগণ ছোট ছেলেমেয়েদের শিক্ষা দিয়ে থাকেন। সময়ের সাথে সাথে মক্তব ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। এখান থেকেই ইসলামের প্রাথমিক, মৌলিক ও অতীব প্রয়োজনীয় জ্ঞান, আদব, আখলাক, শিষ্টাচার, সভ্যতা, নম্রতা, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ, হালাল-হারাম, পাক-পবিত্রতা ইত্যাদি শিক্ষা দেওয়া হয়। জন্মের পর একজন শিশু প্রথম শিক্ষা লাভ করে তার পিতামাতার কাছে। পরবর্তী সময়ে সে মক্তবে গমন করে। সেখান থেকেই আদর্শ শিক্ষকদের কাছ থেকে শিক্ষাগ্রহণ করে একজন আর্দশ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে ।
উদ্দীপকে শামীমা তার সন্তানকে মক্তবে ভর্তি করার ইচ্ছা পোষণ করেন। তার এ ইচ্ছাটি প্রতিটি মুসলিম শিশুর জন্য গুরুত্বপূর্ণ। মক্তবে প্রাথমিক শিক্ষার পাশাপাশি কুরআন শিক্ষা, ইমান শিক্ষা, স্বদেশপ্রেম প্রভৃতি বিষয়ে জ্ঞান প্রদান করে, যার মাধ্যমে একটি শিশু প্রকৃত মুসলিম হতে পারে।
উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, শামীমার সিদ্ধান্তটি যথার্থ যা তার শিশু সন্তানের মানসিক ও নৈতিক বিকাশ ঘটবে।