1 Answers
উদ্দীপকে ব্যাংক ঋণ আলী আজগরের মতো মানুষের ব্যবসায়িক কর্মকাণ্ড সচল রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আমি মনে করি।
পুঁজি এমন একটি উপাদান যা ছাড়া কোনো ব্যবসায়িক কার্যক্রম চালানো সম্ভব নয়। তাই অর্থকে ব্যবসায়ের চালিকাশক্তি বলা হয়।
উদ্দীপকে পটুয়াখালীর জেলে আলী আজগরের মাছ ধরার জাল ও ট্রলার ঘূর্ণিঝড় ভাসিয়ে নিয়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েন। তার নিজস্ব কোনো সম্বল না থাকায় তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে জাল ও ট্রলার কিনে সাগরে মাছ ধরতে চান। অর্থাৎ এমতাবস্থায় তার ব্যাংক ঋণ প্রয়োজন। আলী আজগর ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ গ্রহণ করে আবার মাছ ধরার জন্য জাল ও ট্রলার ক্রয় করতে পারেন। ব্যাংক এসব উদ্যোক্তাকে স্বল্প হার সুদে ঋণের ব্যবস্থা করে থাকে, যাতে আলী আজগরের মতো মানুষরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে জীবিকা নির্বাহ করতে পারে।
তাই বলা যায়, ব্যাংক ঋণ আলী আজগরের মতো মানুষের ব্যবসায়িক কর্মকাণ্ড সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি।