1 Answers
জাতিবর্ণ হলো একটি বদ্ধ ব্যবস্থা আর শ্রেণি হলো উন্মুক্ত- শংকর ও শহীদের বিয়ের প্রেক্ষাপটে বিষয়টি বিশ্লেষণ করা হলো-
কোনো বিশেষ জাতিবর্ণের সদস্য নীতিগতভাবে অন্য কোনো জাতিবর্ণের সদস্য হতে পারেন না। তার জন্ম এবং মৃত্যু একই জাতিবর্ণের মধ্যেই সীমিত। কিন্তু কোনো বিশেষ শ্রেণির সদস্য স্বীয় প্রচেষ্টায় বা অন্য কোনো উপায়ে কোনো উঁচু বা নিচু শ্রেণিতে পরিণত হতে পারে। যার উদাহরণ আমরা দেখতে পাই উদ্দীপকে। শংকর জাতিবর্ণ প্রথার কারণে তার পৈতৃক পেশাকেই পেশা হিসেবে গ্রহণ করে। এক্ষেত্রে তার নিজের অবস্থার কোনো পরিবর্তন ঘটে না। কিন্তু তার বন্ধু শহীদ দরিদ্র কৃষকের ছেলে হলেও নিজের চেষ্টায় ইঞ্জিনিয়ার হয়। আবার বিয়ের ক্ষেত্রেও দেখা যায়, শংকর সাধারণ মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবারের মেয়েকে বিয়ে করতে চাইলে তার বাবা তাতে আপত্তি জানান। কিন্তু শহীদ তার পছন্দের পাত্রী ডাক্তার মাহমুদাক বিয়ে করে। এক্ষেত্রে সে কোনো বাধার সম্মুখীন হয়নি।
অর্থাৎ জাতিবর্ণ প্রথার কারণে শংকর তাদের নিয়ম-নীতির বাইরে যেতে পারে না। কিন্তু শহীদের এ ধরনের কোনো বাধ্যবাধকতা না থাকায় সে নিজের ইচ্ছামতো-পেশা গ্রহণ ও বিয়ে করতে পারে।
সুতরাং বলা যায়, জাতিবর্ণ প্রথা একটি বদ্ধ ব্যবস্থা আর শ্রেণি হলো উন্মুক্ত ব্যবস্থা।