1 Answers
সুদেব সাহার পরিবার পিতৃপ্রধান পরিবার।
পরিবারের সামগ্রিক ক্ষমতা তথা নেতৃত্ব যখন পিতা, স্বামী, বয়স্ক পুরুষের ওপর ন্যস্ত থাকে তখন তাকে পিতৃপ্রধান পরিবার বলা হয়ে থাকে। অর্থাৎ যে পরিবারের প্রধান কর্তা ব্যক্তি হলো কোনো পুরুষ তাকে পিতৃপ্রধান পরিবার বলে। বাংলাদেশের পরিবার মূলত পিতৃপ্রধান। উদ্দীপকের সুদেব সাহা পরিবারের যেকোনো সিদ্ধান্তে সক্রিয়ভাবে ভূমিকা রাখেন। তিনি পরিবারের সর্বময় ক্ষমতার অধিকারী। পাঠ্যবইয়ের তথ্যানুসারে পরিবারের যেকোনো সিদ্ধান্তে পিতা সক্রিয়ভাবে ভূমিকা রাখলে সে পরিবারকে পিতৃপ্রধান পরিবার বলা হয় থাকে।
সুতরাং বলা যায়, সুদেব সাহার পরিবারটি হলো পিতৃপ্রধান পরিবার।
4 views
Answered