মহসিনের উল্লিখিত সামাজিক আচরণ নিয়ন্ত্রণে পরিবার কোন ধরনের কার্যসম্পাদন করে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
4 views
1 Answers
মহসিনের উদ্দীপকে উল্লিখিত সামাজিক আচরণ নিয়ন্ত্রণে পরিবার অনেক কার্যক্রম সম্পাদন করে থাকে।
আমরা সকলে পরিবার থেকেই সামাজিকীকরণ ও সামাজিক নিয়ন্ত্রণমূলক বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারি। পরিবার শিশুদের আচার-আচরণ নিয়ন্ত্রণে যথোপযুক্ত ভূমিকা পালন করে। শিশুর সামাজিকীকরণ ও সামাজিক নিয়ন্ত্রণমূলক কাজ প্রথম পরিবার থেকেই সূচনা হয়। এজন্যে পরিবারকে সামাজিকীকরণের আধার বলা হয়ে থাকে। পরিবার শিশুদের রক্ষণাবেক্ষণ ও পরিচর্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জন্মের পর বিভিন্ন বিপদ-আপদ থেকে সন্তানদের রক্ষার্থে পরিবার বহুবিধ ভূমিকা রাখে।
সুতরাং বলা যায়, মহসিনের 'সামাজিক আচরণ নিয়ন্ত্রণে পরিবার যথেষ্ট ভূমিকা সম্পাদন করে।
4 views
Answered