1 Answers

আমিন সাহেবের ছেলে ও মেয়ের মধ্যে যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা মুসলিম পরিবারের স্বরূপ ফুটে উঠেছে। সন্তানের পৃথিবীতে আগমনের মাধ্যম হলো পিতা-মাতা। পিতা- মাতা ব্যতিরেকে সন্তানের অস্তিত্ব অবান্তর। তাই ইসলামি শরিয়তে পিতা-মাতার প্রতি সন্তানের গুরুদায়িত্ব অর্পণ করেছে। কেননা পিতা-মাতার মতো আপনজন আর কেউ নেই। সন্তানের জন্য পিতা-মাতা নিজেদের জীবন উৎসর্গ করতেও দ্বিধা করে না। মুসলিম পরিবারে সন্তানের প্রতি যেমন পিতা-মাতার দায়িত্ব কর্তব্য রয়েছে, তেমনি পিতা-মাতার প্রতি সন্তানেরও দায়িত্ব কর্তব্য রয়েছে, যা উদ্দীপকে আমিন সাহেবের ছেলে ও মেয়ের আচরণের মাধ্যমে ফুটে উঠেছে। কেননা সন্তানের অন্যতম কর্তব্য হলো পিতা-মাতার সম্মান, সদ্ব্যবহার ও সমাদর করা। আর পিতার বন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করা বা সমাদর করা পরোক্ষভাবে পিতাকে সম্মান প্রদর্শন করা বোঝায়। আর পিতার সম্মানকারীকে আল্লাহও সম্মান প্রদর্শন করেন।

4 views

Related Questions