1 Answers

শহরে গঠিত জহিরের পরিবার হলো অণু বা একক পরিবার। কেননা, চাকরির সুবাদে জহিরকে শহরে নতুনভাবে পরিবার গঠন করতে হয়, যা অণু বা একক পরিবারের বৈশিষ্ট্য বহন করে।

পরিবারের ক্ষুদ্র ও সর্বাধুনিক রূপ হলো অণু বা একক পরিবার। এ ধরনের পরিবারে একজন স্বামী, একজন স্ত্রী এবং তাদের অবিবাহিত সন্তান-সন্ততি থাকে। অনেকের মতে, অণু বা একক পরিবার বলতে শুধু স্বামী-স্ত্রী নিয়ে গঠিত পরিবারকেই বোঝায়। তবে সম্প্রতি নববিবাহিত স্বামী-স্ত্রী নিজ পরিবার ছেড়ে নিজেদের মতো করে স্বতন্ত্রভাবে বসবাস করে থাকে। এ ধরনের দম্পতিভিত্তিক পরিবারকেও অণু পরিবার বলা হয়। এ পরিবার সাধারণত শহর এলাকায় বেশি পরিলক্ষিত হয়। সহজ, সরল ও সাবলীল জীবন পদ্ধতি এ পরিবারের অনন্য বৈশিষ্ট্য।

উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি, শহরে গঠিত জহিরের পরিবার হলো অণু পরিবার।

5 views

Related Questions