1 Answers
উদ্দীপকের আলোকে বলা যায়, জিহাদ ও সন্ত্রাস এক জিনিস নয়। জিহাদ ও সন্ত্রাসবাদ পরস্পর ভিন্নধর্মী বা বিপরীত দুটি বিষয়। সন্ত্রাসবাদ হলো অন্যায়, ফিৎনা-ফাসাদ বিশৃঙ্খলা প্রভৃতি সৃষ্টি করে আর জিহাদ তা দমন করে। এ কারণেই শামসুদ্দিন সন্ত্রাসকে রোগের সাথে তুলনা করেছে। আর জিহাদ সন্ত্রাস দমনের কার্যকর ও সর্বশ্রেষ্ঠ উপায় বলে শফিক একে চিকিৎসা বলে উল্লেখ করেছে।
জিহাদ অর্থ কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানো, সাধনা করা, কঠোর পরিশ্রম করা ও সর্বশক্তি নিয়োগ করা। জাস্টিস আল্লামা তকি উসমানি জিহাদের সংজ্ঞা দিতে গিয়ে বলেন- হাতিয়ার ধন-সম্পদ, আমল, ইলম, কলম, কথা বা বক্তৃতা ইত্যাদির মাধ্যমে আল্লাহর কালিমা তথা দীনকে সুউচ্চ শিখরে প্রতিষ্ঠিত করা এবং কাফির ও কুফরের প্রভাব প্রতিপত্তিকে দমন করার নিমিত্তে সর্বশক্তি নিয়োগ করাকে জিহাদ বলে। জিহাদের মূলভাব হলো শান্তির জন্য চেষ্টা, সাধনা, সংগ্রাম। আর সন্ত্রাস অর্থ আতঙ্কগ্রস্ত করা, অতিশয় ভয়ের পরিবেশ সৃষ্টি করা। কোনো অবৈধ সুযোগ আদায় বা পার্থিব স্বার্থলাভের উদ্দেশ্যে বিশৃঙ্খলা ও তাণ্ডবলীলার মাধ্যমে জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি করা বা তাদের ক্ষতি করা। সর্বস্তরের নাগরিকদের আতঙ্কিত করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির সম্মুখীন করাকে সন্ত্রাস বলে।
সুতরাং বলা যায়, জিহাদ ও সন্ত্রাস হলো পরস্পর বিপরীতধর্মী দুটি বিষয়।