মাকছুদ সাহেবের উক্ত মাযহাবের অনুসরণ কতটুকু যুক্তিসংগত? পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
জনাব মাকছুদ সাহেবের উক্ত মাযহাবের অর্থাৎ হানাফি মাযহাবের অনুসরণ সম্পূর্ণ যুক্তিসংগত। ফিকহশাস্ত্রে চারটি মাযহাব প্রসিদ্ধি লাভ করেছে। মুসলিম উম্মাহ এ সিদ্ধান্তে একমত হয়েছেন যে, যেকোনো মুসলিমকেই এককভাবে কেবল যেকোনো একটি মাযহাবের অনুসরণ করতে হবে। একজন মুসলিম একই বিষয়ে একাধিক মাযহাবের অনুসরণ করতে পারবেন না। চারটি মাযহাবের মধ্যে হানাফি মাযহাব বিশেষ মর্যাদার অধিকারী এবং এর অনুসারীও বেশি।
জনাব মাকছুদ সাহেব হানাফি মাযহাবের অনুসারী। মূলত এই মাযহাবের কিছু অনন্য বৈশিষ্ট্যের কারণে তা মুসলিম বিশ্বে সর্বাধিক প্রসিদ্ধি ও প্রসার লাভ করেছে। তাই মাকছুদ সাহেবের এই মাযহাবের অনুসারী হওয়া অত্যন্ত যুক্তিসংগত। এই মাযহাবের মাসয়ালাসমূহ তত্ত্ব, তথ্য, হিকমত ও কল্যাণকামিতার ওপর প্রতিষ্ঠিত। অন্যান্য মাযহাবে শরিয়তের হুকুম-আহকাম কোনো কল্যাণকামিতার বিবেচনায় প্রবর্তিত হয়নি বলে বিশ্বাস করা হয়। তবে হানাফি মাযহাব ইসলামের বিধানে মানুষের কল্যাণ চিন্তার কথা বলে। এই মাযহাবে কুরআন-হাদিসের বিধানসমূহকে অত্যন্ত দৃঢ় ও যুক্তিগ্রাহ্য দৃষ্টিকোণ থেকে গ্রহণ করা হয়েছে। তাছাড়া হানাফি ফিকহ একান্তই সহজ ও অনায়াসসাধ্য। মানুষের পার্থিব বিভিন্ন বিষয়ের ক্ষেত্রেও এই মাযহাবে গভীর অন্তর্দৃষ্টি প্রযোজ্য হয়েছে। এসব কারণে এই মাযহাবের অনুসারী হওয়াটা অত্যন্ত যুক্তিযুক্ত।
ওপরের আলোচনা থেকে বলা যায়, জনাব মাকছুদ সাহেব হানাফি মাযহাবের অনন্য কিছু বৈশিষ্ট্যের কারণেই এর অনুসারী। আর এক্ষেত্রে তার অবস্থান অত্যন্ত যথার্থ।