1 Answers
উদ্দীপকের জমিলের পুকুরে অক্সিজেনের অভাবে মাছ খাবি খায় এবং পানি কমে যাওয়ায় শ্বাসকষ্টে মাছ মারা যেতে থাকে। এছাড়া পুকুরে মাছের পোনা কমতে থাকে।
জমিল তার পুকুরের এ অবস্থা দূর করতে বেশ কিছু করণীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন। অক্সিজেনের অভাবে এ সমস্যা সৃষ্টি হওয়ায় পানিতে সাঁতার কেটে বা পানির উপর বাঁশ পিটিয়ে পুকুরের পানি আন্দোলিত করে অথবা হররা টেনে পুকুরে অক্সিজেন সরবরাহ বাড়াতে পারেন। পুকুরের তলদেশে অতিরিক্ত কাদা থাকায় গ্যাস জমে, তাই পুকুর শুকানো হলে এই অতিরিক্ত কাদা তুলে ফেলবেন। পুকুরে লতাপাতা ও আবর্জনা পচনের ফলে গ্যাস জমা হয় এবং অক্সিজেনের অভাব দেখা দেয়, তাই পুকুরের পাড়ে বড় কোনো গাছ থাকলে তার ডাল কেটে, গাছের পাতা পড়া প্রতিরোধ করবেন। বিপদজনক অবস্থায় জমিলের পুকুরে নতুন পানি সরবরাহ করতে হবে অথবা পাম্প দিয়ে পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে। তার পুকুরে রাক্ষুসে মাছ ও ক্ষতিকারক প্রাণী থাকায় মাছের পোনা কমে। পুকুর শুকানোর মাধ্যমে, জাল টেনে অথবা বিষ প্রয়োগ করে রাক্ষুসে মাছ এবং মাছের জন্য ক্ষতিকর অন্যান্য প্রাণী দমন করতে পারেন।
উপরোক্ত এসব কৌশল অবলম্বনের মাধ্যমে জমিল তার পুকুরের সমস্যা সমাধান করবেন।