1 Answers

উদ্দীপকের সজিব চারা রোপণের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন না করায় তার চারা মারা যায়। চারা রোপণের ক্ষেত্রে সজিবের গর্ত তৈরি, চারা নির্বাচন, সার প্রয়োগ ও হার্ডেনিং সম্পর্কে সঠিক ধারণা থাকা উচিত।

স্থান নির্বাচনের পর ছোট কোদাল দ্বারা সজিবকে গর্ত তৈরি করতে হবে। গর্তের উপরের অর্ধেক মাটিকে আলাদা রাখতে হবে। একে গর্তের প্রথম মাটি বলা যায়। গর্তের নিচের অর্ধেক মাটিকে আলাদা রাখতে হবে। একে গর্তের দ্বিতীয় মাটি বলা যায়। পরে গর্তের ভেতরের পাশসমূহ সমান করতে হবে। এবং গর্তের তলার মাটি হালকাভাবে কুপিয়ে গুঁড়া করে দিতে হবে। চারার আকার অনুসারে গর্তের আকার নিম্নরূপ হতে হবে- ক. বড় আকারের চারা- ৯০ × ৯০ × ৯০ ঘনসেমি; খ. মাঝারি আকারের চারা- ৭০ × ৭০ × ৭০ ঘনসেমি; গ. ছোট আকারের চারা- ৫০ x ৫০ x ৫০ ঘনসেমি।

নির্বাচিত স্থানের মাটির বৈশিষ্ট্য অনুযায়ী সজিবকে চারার প্রজাতি নির্বাচন করতে হবে। চারা সতেজ, সবল ও রোগমুক্ত হবে। চারার কান্ড সোজা ও প্রধান মূল অক্ষত থাকতে হবে।

সার প্রয়োগের জন্য গর্তের প্রথম মাটি গর্তের তলায় দিতে হবে। গর্তের দ্বিতীয় মাটির সাথে গোবর ও ছাইসহ অন্যান্য সার পরিমিত পরিমাণে মিশিয়ে গর্তের উপর দিতে হবে। সার মিশানোর পর গর্তটি ১২ দিন রেখে দিতে হবে।

এছাড়া চারা রোপণ করার পূর্বে কিছু সময় রোদে ও কিছু সময় ঠান্ডায় রেখে কিছুটা হার্ডেনিং করে নিতে হবে। সুতরাং, সজিবের ক্ষেত্রে উপরের বিষয়গুলো মেনে চারা রোপণ করতে হবে, তবেই চারা মৃত্যুর হার কম হবে এবং সে সফলতা পাবে।

4 views

Related Questions