1 Answers
কৃষি কর্মকর্তা সোহেলকে রিবন রেটিংয়ের মাধ্যমে ছাল ছাড়াতে বলেছিলেন। এজন্য সে যে ধাপগুলো অবলম্বন করবে-
i. ৬ ফুট বা প্রায় ১৮০ সেমি লম্বা এক খণ্ড বরাক বাঁশ নিয়ে আড়াআড়ি কাটবে যেন ইংরেজি 'U' অক্ষরের মতো দেখা যায়।
ii. এবার বাঁশের গোড়ার কিছু অংশ মাটির মধ্যে পুঁতে দিবে। পাশাপাশি ৩-৪ ফুট দূরে প্রয়োজনমতো কয়েকটি বাঁশের হুক স্থাপন করবে।
iii. এবার ঐ বাঁশের হুকগুলোর সঙ্গে একটি মুরুলী বাঁশ দিয়ে আড়াআড়িভাবে আড়া বাঁধবে, যার ওপর পাট কেটে দাঁড় করিয়ে রাখা যাবে।
iv. পাট গাছগুলো বাঁশের আড়ার উপর দাঁড় করানোর পূর্বে হাত দিয়ে পাতা ঝরিয়ে গাছের গোড়ার ৩-৪ ইঞ্চি অংশ একটি শক্ত কাঠের হাতুড়ির সাহায্যে থেতলে নিবে।
V. এবার প্রতিটি গাছের গোড়া থেঁতলে দু'ভাগ করে গাছের গোড়া হুকের মধ্যে রাখবে।
vi. এখন টান দিলে দেখবে যে, ছাল খড়ি থেকে আলাদা হয়ে গেছে। তারপর ছালগুলো অল্প পানিতে মাটির হাড়িতে অথবা গর্ত করে পচাবে।
উল্লিখিত ধাপগুলো অবলম্বনের মাধ্যমে সোহেল পাটের আঁশ ছাড়াতে পারবে।