1 Answers

গুণগতমান সম্পন্ন পাট পাওয়ার জন্য সঠিক পদ্ধতিতে আঁশ ছাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাধারণত পাটের আঁশ ছাড়ানোর পূর্বে জাগ দেওয়া জরুরি। পানির উপরিভাগে পচনকারী জীবাণু এবং তাপমাত্রা বেশি থাকে। তাই কখনই পানির বেশি নিচে অথবা মাটির সাথে লাগিয়ে জাগ দেওয়া উচিত নয়। জাগের উপর যেন ১০ সেমি পরিমাণ পানি থাকে সে ব্যাপারে লক্ষ রাখতে হবে। পানির পরিমাণ ঠিক না থাকলে পাটের আঁশ কালো রঙের হয়ে যায়। ইউরিয়া ব্যবহারে পাট তাড়াতাড়ি পচে এবং আঁশের রং ভালো হয়। প্রতি ১০০ আঁটি কাটা পাটের জন্য প্রায় ১ কেজি ইউরিয়া সার ব্যবহার করতে হয়।

জাগ দেওয়ার পর পাটের আঁশ দুই পদ্ধতিতে ছাড়ানো যায়। i. জাগ হতে পাট পাড়ে তুলে হাতে ধরে এক একটা করে পাটের গোড়ার ছাল একদিকে বের করা এবং ii. পানিতে দাঁড়িয়ে আঁটি বাম হাত দিয়ে ধরে পানির সমতলে ভাসমান অবস্থায় রেখে ডান হাত দিয়ে ব্যাটের ন্যায় কাঠ বা বাঁশের হাতা দিয়ে ৩-৪ বার শক্তভাবে আঁটির গোড়ায় আঘাত করতে হয়। এবার আঁটির আঁশগুলো ছাড়িয়ে সাথে সাথে পরিষ্কার পানি দিয়ে ধুলে মুঠি বেঁধে এনে আড়ায় ঝুলিয়ে তাড়াতাড়ি শুকাতে হবে। পাট কম পচলে আঁশ শক্ত ও উজ্জ্বল হয়। পাটের আঁশ উজ্জ্বল করার জন্য ১ মণ পানিতে ১ কেজি তেঁতুল গুলিয়ে নিয়ে সে পানিতে পাট কিছু সময় ডুবিয়ে রাখতে হবে। তবে এরপর পুনরায় পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে।

গুণগতমান সম্পন্ন পাটের আঁশ পাওয়ার জন্য সিরাজ সাহেবকে উপরের পদ্ধতি অনুসরণ করে আঁশ সংগ্রহ করতে হবে।

5 views

Related Questions