1 Answers

মি. হাসানের ব্যবসায় সাম্প্রতিক কালের বায়িং হাউজ ব্যবসায়ের মধ্যে পড়ে।

কমিশনের ভিত্তিতে বায়ারের পক্ষে ক্রয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠানসমূহ বায়িং হাউজ নামে পরিচিতি। এরা মূলত মধ্যস্থ ব্যবসায়ী। ক্রেতার চাহিদা অনুযায়ী উৎপাদনকারী বা বিক্রেতা খুঁজে বের করে দাম-দর ও শর্তাদি ঠিক করার ক্ষেত্রে এরা মধ্যস্থ ব্যবসায়ীর ভূমিকা পালন করে। অতঃপর ক্রেতা ও বিক্রেতার মধ্যে চুক্তি হলে উক্ত চুক্তি প্রতিপালিত হওয়া পর্যন্ত বায়িং হাউজ দায়িত্ব পালন করে থাকে।

উদ্দীপকে মি. আরিফ হাসানের কাজ হলো বিদেশী প্রতিষ্ঠানের পক্ষে ফরমায়েশ অনুযায়ী- পণ্য সরবরাহের জন্য বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা, গ্রাহক প্রতিষ্ঠানের পরামর্শ মোতাবেক অর্ডার প্লেস করা, উৎপাদিত পণ্যের মান নিশ্চিত করা এবং শিপমেন্ট পর্যন্ত বিষয়গুলো দেখা যেগুলো বায়িং হাউজের কার্যক্রমের সাথে মিলে যায়। তাছাড়া মি. আরিফ হাসান বিদেশী প্রতিষ্ঠান ও বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানের মধ্যে মধ্যস্থ ব্যবসায়ীর ভূমিকা পালন করে বিধায় বলা যায় মি. হাসানের ব্যবসায় সাম্প্রতিক কালের বায়িং হাউজ ব্যবসায়ের মধ্যে পড়ে।

5 views

Related Questions