মাসুদের ব্যবসায় সাফল্য লাভের জন্য ব্যবসায়ের কোন বৈশিষ্ট্য প্রভাববিস্তার করেছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
4 views
1 Answers
উদ্দীপকে মাসুদের ব্যবসায় সাফল্য লাভের জন্য উন্নত ও মানসম্মত সেবা বৈশিষ্ট্যটি প্রভাববিস্তার করেছে।
মানসম্মত পণ্য বা সেবা একটি ব্যবসায় প্রতিষ্ঠানের উন্নতিতে ব্যাপক ভূমিকা রাখে।
মাসুদ নিজের এলাকায় নিজের মূলধনে একটি রেস্টুরেন্ট স্থাপন করেন। মাসুদ তার ব্যবসায় নিজে পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন। ফলে তার সাথে ক্রেতা বা ভোক্তার প্রত্যক্ষ সম্পর্ক সৃষ্টি হয়। তাই তিনি ভোক্তাদের চাহিদা মোতাবেক উন্নত ও মানসম্মত সেবা প্রদান করেন।
প্রতিটি ভোক্তা বা গ্রাহকই মানসম্মত সেবা প্রত্যাশা করে। মানসম্মত সেবা প্রদান করায় তার ব্যবসায়ের বেশ সুনাম অর্জিত হয়েছে, যা তার ব্যবসায়কে সাফল্য এনে দিয়েছে। তাই বলা যায়, মাসুদের ব্যবসায়ে সাফল্য লাভের জন্য উন্নত ও মানসম্মত সেবার বৈশিষ্ট্যটি প্রভাববিস্তার করেছে।
4 views
Answered