1 Answers
উদ্দীপকে তপন অভ্যন্তরীণ ব্যবসায়ের অধীনে খুচরা ব্যবসায় চালাচ্ছেন।
যেসব ব্যবসায় লেনদেন বা ক্রয়ের পরিমাণ স্বল্প হয় তাকে খুচরা ব্যবসায় বলে। সাধারণত এ ধরনের ব্যবসায়িগণ পাইকারি বা আমদানিকারকদের নিকট হতে পণ্যসামগ্রী ক্রয় করে চূড়ান্ত ক্রেতা বা ভোক্তার নিকট বিক্রয় করে থাকে বলে এদেরকে খুচরা ব্যবসায়ী বলে। যেমন- মুদির দোকান, স্টেশনারি ইত্যাদি।
উদ্দীপকে দেখা যায়, নারায়ণগঞ্জে তপনের মুদির দোকান। নানান ধরনের পণ্যসামগ্রীতে দোকান ভরা। এলাকার বিভিন্ন ধরনের সাধারণ ক্রেতা তার নিকট থেকে পণ্য ক্রয় করে। তাকে বিভিন্ন পণ্য সংগ্রহ করার জন্য পুরনো ঢাকার চকবাজার ও মোগলটুলিতে যেতে হয়। উল্লেখ্য যে তপন বিভিন্ন জায়গা থেকে পণ্য ক্রয় করে এলাকার সাধারণ ক্রেতার নিকট বিক্রয়ের মাধ্যমে পণ্যের ব্যক্তিগত প্রতিবন্ধকতা দূর করে। এসব কাজই খুচরা ব্যবসায়ের আওতাভুক্ত। তাই বলা যায়, তপন অভ্যন্তরীণ ব্যবসায়ের অধীনে খুচরা ব্যবসায় চালাচ্ছেন।