1 Answers
অহনা প্রকাশনীর গ্রন্থস্বত্ব ক্রয় ব্যবসায়ের কপিরাইট আইনের সাথে সম্পর্কিত।
লেখক বা শিল্পী কর্তৃক তার সৃষ্টকর্মের ওপর একটি নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী আইনগত অধিকারকে কপিরাইট বলে। এটি একটি আইনগত ধারণা। যার উদ্দেশ্য হলো নকল করা থেকে প্রকৃত লেখক, শিল্পী বা সৃষ্টকর্মের স্বত্বাধিকারীর স্বার্থ সুরক্ষা করা; যা না করা হলে এর স্বত্বাধিকারী বা মালিক ক্ষতিগ্রস্ত হয়।
উদ্দীপকে জনাব আব্দুল মান্নান 'বাংলাদেশ ও ব্যবস্থাপনা' নামক একটি বই লিখেন যার গ্রন্থস্বত্ব কিনে নেয় 'অহনা প্রকাশনী'। বইটি পাঠক সমাজে খুবই সমাদৃত হওয়ায় চাহিদা দিন দিন বৃদ্ধি পায়। এ- অবস্থায় 'তিশা প্রকাশনী' বইটির কভার পৃষ্ঠা ও বিষয়বস্তুর সামান্য পরিবর্তন করে হুবহু প্রকাশ করে বাজারে বিক্রয় করে। 'অহনা প্রকাশনী'র গ্রন্থস্বত্ব বইটি বুদ্ধিবৃত্তিক সম্পদ হওয়ায় এটি কপিরাইট আইনের আওতাভুক্ত। তাই বলা যায়, অহনা প্রকাশনীর গ্রন্থস্বত্ব ক্রয় ব্যবসায়ের কপিরাইট আইনের সাথে সম্পর্কিত।