1 Answers

প্রাতিষ্ঠানিক স্বার্থের ঊর্ধ্বে ব্যক্তিস্বার্থকে অগ্রাধিকার প্রদান এবং স্বৈরতান্ত্রিক নীতি ও স্বজনপ্রীতির ফলে কর্মীরা রহিমকে নিয়ে সমালোচনা করেন।

উদ্দীপকে রহিম স্টার লি. কোম্পানির একজন ব্যবস্থাপক। তিনি অফিসের কোনো কর্মকর্তা বা কর্মীর ন্যায়সঙ্গত ও প্রয়োজনীয় মতামত শোনেন না বা গ্রহণ করেন না। মাঝে মাঝে বিভিন্ন অজুহাতে সবার সাথে রূঢ় আচরণ করেন। অর্থাৎ স্বৈরতান্ত্রিক ব্যবহার করেন। আবার তিনি নিজ জেলার কর্মী ছাড়া অন্য জেলার কর্মীদের ঠিকমতো ছুটি দিতে চান না। এখানে স্বজনপ্রীতির আশ্রয় নিচ্ছেন। কর্মীদের সুযোগ-সুবিধার ব্যাপারেও উদাসীন।

সুতরাং প্রতিষ্ঠানের কর্মীদের সম্পর্কে উদ্দীপকের রহিম কর্তৃক নেতিবাচক আচরণের কারণেই কর্মীরা রহিমকে নিয়ে সমালোচনা করেন।

4 views

Related Questions