1 Answers
উদ্দীপকে শুকতারা গ্রুপের চিন্তা ও কাজের মূলে রয়েছে উদ্দেশ্য, যা লক্ষ্য নির্ধারণ ছাড়া কার্যকর পরিকল্পনা সম্ভব নয়।
উদ্দেশ্য বলতে প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট, সময়-সংক্ষিপ্ত, বাস্তব ও পরিমাপযোগ্য বিবৃতি বা অভিপ্রায়কে বোঝায় যা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা করে।
উদ্দীপকে দেশের গুরুত্বপূর্ণ প্রসাধনী সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান শুকতারা গ্রুপ। তারা সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করে মুনাফা অর্জন করতে চায়। সেই লক্ষ্যে উদ্দেশ্যকে সামনে রেখে বিভিন্ন বিভাগ ও উপবিভাগে পরিকল্পনা প্রণয়ন করে। উদ্দেশ্য ছাড়া যেমন পরিকল্পনার কোনো কার্যকারিতা থাকে না তেমনি পরিকল্পনা ব্যতীত উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ অর্থহীন। অর্থাৎ লক্ষ্য ও পরিকল্পনা প্রতিষ্ঠানের সাধারণ উদ্দেশ্যকে ঘিরে আবর্তিত হয়ে থাকে। ফলে গ্রাহকদের মাঝে আস্থা সৃষ্টি হওয়ায় প্রতিষ্ঠানটির মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। তাই বলা যায়, শুকতারা গ্রুপের চিন্তা ও কাজের মূলে রয়েছে উদ্দেশ্য যাকে ঘিরে লক্ষ্য ও পরিকল্পনা প্রণয়ন করা হয়।