উদ্দীপকে বর্ণিত দাউদ সাহেব কোন প্রক্রিয়ার মাধ্যমে বিল পরিশোধ করে থাকেন? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
5 views
1 Answers
উদ্দীপকে বর্ণিত দাউদ সাহেব মোবাইল ব্যাংকিং প্রক্রিয়ার মাধ্যমে বিল পরিশোধ করে থাকেন।
তার বিহীন টেলিকম্যুনিকেশন ব্যবস্থায় মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করে ব্যাংকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা তথা সংগ্রহ তথ্য প্রদান ও লেনদেন করাকেই মোবাইল ব্যাংকিং বলে।
উদ্দীপকের আলোকে জনাব দাউদ সাহেব একজন চাকরিজীবী। ব্যস্ততার কারণে তাকে সংসারের অন্যান্য কাজ যেমন- বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল পরিশোধে খুব অসুবিধায় পড়তে হতো, কিন্তু তিনি এখন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এসব বিল পরিশোধ করে থাকেন। এমনকি তিনি ব্যাংকে তার হিসাবের ব্যালেন্সও মোবাইলের মাধ্যমে জেনে নেন। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত দাউদ সাহেব মোবাইল ব্যাংকিং প্রক্রিয়ার মাধ্যমে বিল পরিশোধ করে থাকেন।
5 views
Answered