1 Answers
উদ্দীপকে উল্লিখিত যাতায়াত সুবিধা সম্প্রসারণের জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ বিমান ও বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পর্যটন কার্যক্রমকে সুন্দর ও সাবলীল করতে বাংলাদেশে বিভিন্ন ধরনের সরকারি শিল্প সংস্থা যেমন- বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ বিমান ও বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা গড়ে ওঠেছে।
উদ্দীপকে পর্যটকদের কক্সবাজার যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থার সুযোগ সীমিত। পর্যটকরা রেলপথে ভ্রমণ করতে চাইলেও চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগ সুবিধা নেই। তাই দেশিবিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য এসব যোগাযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা সড়ক পথে বিআরটিসি বাস চালু করে স্বল্প খরচে আরামদায়ক ভ্রমণের সুবিধা দিতে পারে। চট্টগ্রাম থেকে যদি কক্সবাজার পর্যন্ত রেলপথ করা হয় তাহলে পর্যটকরা স্বল্প খরচে কক্সবাজার ভ্রমণে যেতে পারবে। বাংলাদেশ বিমান সংস্থার মাধ্যমে দেশিবিদেশি পর্যটকরা আরামদায়ক ও স্বল্প সময়ে ভ্রমণ করতে পারবে। তাই বলা যায়, এ সংস্থাগুলো পর্যটকদের আকৃষ্ট করার জন্য যাতায়াত সুবিধা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।