1 Answers

উদ্দীপকে উল্লিখিত বাড়ি বলতে স্মার্ট হোমকে বুঝানো হয়েছে। স্মার্ট হোম হলো এক ধরনের ওয়ানস্টপ সার্ভিস পয়েন্টের মতো, যেখানে বসবাসের জন্য সকল উপযোজন পাওয়া যায় এবং গ্রাহককে ব্যবহার্য দ্রব্যাদির গুণগতমান নিশ্চিত করে এ সংক্রান্ত সেবা প্রদান করা যায়। নানাবিধ সুবিধার কারণে সাধারণ বাড়ির তুলনায় স্মার্ট হোমের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্মার্ট হোমের উল্লেখযোগ্য কিছু সুবিধা হলো-

১. বাড়ির সকল কিছুর নিয়ন্ত্রণ থাকে হাতের মুঠোয়।
২. আধুনিক সুরক্ষা সিস্টেম থাকায় বাড়িটি থাকে সুরক্ষিত।

৩. বাড়ির মালিক দূরবর্তী স্থানে থেকেও বাড়ির নিয়ন্ত্রণ করতে পারেন।
৪. বাড়ির ভিতরের আবহাওয়াগত উপাদান নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।
৫. বাড়ির সকল ডিভাইস এক জায়গা থেকেই পরিচালনার সুযোগ পাওয়া যায়।
৬. শরীরের অনুভতির উপর নির্ভর করে লাইটিং সিস্টেম কাজ করে।
৭. বাড়িকে নিয়ন্ত্রণে রাখতে ভয়েস-কমান্ড ব্যবহারের সুবিধা পাওয়া যায়।
 

উপরের বর্ণিত সুবিধাগুলোসহ আরও অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ থাকায় সাধারণ বাড়ির তুলনায় স্মার্ট হোমের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

8 views

Related Questions