1 Answers

উদ্দীপকে বদলপুরের ঘটনায় কার্যকারণ সম্পর্কের অন্বয়ী পদ্ধতির প্রয়োগ সম্ভব। অন্বয় শব্দের অর্থ মিল; এদিক দিয়ে অন্বয়ী পদ্ধতির অর্থ মিলের পদ্ধতি। নিচে অন্বয়ী পদ্ধতির প্রকৃতি বিশ্লেষণ করা হলো-

১। অন্বয়ী পদ্ধতিতে দুই বা ততোধিক দৃষ্টান্ত থাকে। 

২.। অন্বয়ী পদ্ধতির দৃষ্টান্তগুলোর মধ্যে একটি বিষয়ে মিল বা সামঞ্জস্য থাকে। বাকি সব বিষয়ে অমিল বা অসামঞ্জস্য থাকে। 

৩। অন্বয়ী পদ্ধতিতে কোনো ঘটনার পূর্ববর্তী ঘটনা হয় তার কারণ। 

৪। অন্বয়ী পদ্ধতিতে কোনো ঘটনার অনুবর্তী বা পরবর্তী ঘটনা হয় তার কার্য।

 ৫। অন্বয়ী পদ্ধতি হয় নিরীক্ষণের পদ্ধতি। যেখানে পরীক্ষণ সম্ভব নয়, সেখানে কেবল অন্বয়ী পদ্ধতির মাধ্যমেই ঘটনার কার্য ও কারণ আবিষ্কার করা হয়। 

৬। অন্বয়ী পদ্ধতিতে কার্য ও কারণ আবিষ্কার করা যায়, কিন্তু প্রমাণ করা যায় না।

৭। অন্বয়ী পদ্ধতিতে অপনয়ন নীতিমালার প্রথম সূত্র অনুসরণ করা হয়; অর্থাৎ অগ্রবর্তী ঘটনার মধ্যে যে অংশকে বাদ দিলে কোনো কার্যের হানি হয় না, সে অংশ কারণ বা কারণের অংশ হিসেবে বিবেচিত হতে পারে না। এই সূত্র অনুযায়ী অন্বয়ী পদ্ধতি কোনো কিছুর উপর প্রয়োগ করা হয়। 

৮। অন্বয়ী পদ্ধতিতে কার্য ও কারণ আবিষ্কারের প্রাপ্ত সিদ্ধান্ত সর্বদাই সম্ভাব্য হয়ে থাকে।

4 views

Related Questions