1 Answers

উদ্দীপকের দেলোয়ার আগাম ফসলের জন্য শিম চাষ করেছিল। শিম ছোট দিনের উদ্ভিদ। এ সকল উদ্ভিদের শারীরবৃত্তীয় বৃদ্ধির জন্য রাতের থেকে ছোট দিন প্রয়োজন। সাধারণত ১২ ঘণ্টার চেয়ে কম দিবস দৈর্ঘ্যে ফুল ধরে। এই নির্দিষ্ট সময় সীমার চেয়ে দিবালোকের দৈর্ঘ্য বেশি হলে এ সকল উদ্ভিদে ফুল ধরে না, অপুষ্পিত অবস্থায় থেকে যায়। দেখা গেছে, ছোট দিনের উদ্ভিদে পুষ্পধারণের জন্য ২৪ ঘণ্টার মধ্যে একটি নিরবচ্ছিন্ন অন্ধকার সময় প্রয়োজন হয়। কাজেই ছোট দিনের উদ্ভিদকে সুক্রোজ সরবরাহ করে একনাগাড়ে অন্ধকারে রাখলে ফুল ধরে। তাই বলা যায়, দেলোয়ার তার চাষকৃত শিম গাছগুলোকে অন্ধকারে রাখার ব্যবস্থা করলেই ফুল ধরবে।

4 views

Related Questions