1 Answers

রহিমের জমির বোরো ধানে দ্রুত ফুল ধরার কারণ সে বিলম্বে ও বেশি বয়সের বোরো ধানের চারা রোপণ করেছিলেন।

যেসব উদ্ভিদের ফুল ধরার জন্য রাতের দৈর্ঘ্যের চেয়ে দিনের দৈর্ঘ্য বেশি প্রয়োজন হয় তাকে বড় দিনের উদ্ভিদ বলে, যেমন- বোরো ধান। বোরো ধান রোপণ করা হয় ছোট দিনে, কিন্তু ফুল ধরে বড় দিনে। সাধারণত নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যেই জমিতে চারা রোপণ কাজ সম্পন্ন করতে হয়। বোরো গাছের বয়স ৮০- ৯০ দিন হলেই ফুল ধরে। ৪৫-৫৫ দিন বয়সের চারা ফেব্রুয়ারিতে রোপণ করলে দিনের দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং তাড়াতাড়ি ফুল ধরে। অর্থাৎ, যদি বিলম্বে ও বেশি বয়সের বোরোর চারা রোপণ করা হয় সেক্ষেত্রে নির্ধারিত সময়ের পূর্বে আগাম ফুল আসে। এতে করে ফলন খুব কমে যায় এবং চাষি ক্ষতিগ্রস্ত হয়, যা রহিমের সাথে ঘটেছে।

সুতরাং বলা যায়, রহিম ভুলবশত বেশি বয়সী চারা রোপণ করার কারণেই তার ফসলে আগাম ফুল আসে।

5 views

Related Questions