1 Answers

উদ্দীপকে দেলোয়ার আগস্ট মাসে শিম গাছ রোপণ করেছিল। রোপন সময় অনুযায়ী গাছে সেপ্টেম্বর মাসে ফুল আসার কথা। কিন্তু শিম গাছ ছোট দিনের উদ্ভিদ হওয়ায় দেরীতে ফুল ধরল। যে সকল উদ্ভিদে ফুল ধারণের জন্য ছোট দিবস ও দীর্ঘ রাত দরকার হয় তাদেরকে ছোট দিনের উদ্ভিদ বলে। সাধারণত ১২ ঘণ্টার চেয়ে কম দিবস দৈর্ঘ্যে এ সকল উদ্ভিদে ফুল ধরে। ফুল ধরার জন্য নির্দিষ্ট সর্বোচ্চ দিবালোকের দৈর্ঘ্যের পরিমাণ উদ্ভিদ বিশেষে ভিন্ন।

ছোট দিনের উদ্ভিদের জন্য ২৪ ঘণ্টার মধ্যে একটি নির্দিষ্ট নিরবচ্ছিন্ন অন্ধকার কালের প্রয়োজন হয়। ঐ নির্দিষ্ট সময়সীমার চেয়ে অন্ধকার কাল কম থাকলে ঐ সব উদ্ভিদে ফুল ধরে না। সালোকসংশ্লেষণের জন্য ছোট দিনের উদ্ভিদের দিবালোকের দৈর্ঘ্য কম দরকার। আর ফুল ধারণের জন্য দরকার অন্ধকার। অতএব বলা যায়, সেপ্টেম্বর মাসে দিবালোকের দৈর্ঘ্য অন্ধকার সময়ের চেয়ে বেশি হওয়ার কারণে দেলোয়ারের গাছে ফুল ধরেনি।

4 views

Related Questions