1 Answers

বাংলাদেশের জলবায়ু ও পরিবেশ পোল্ট্রির জন্য সম্পূর্ণ উপযোগী এবং চাহিদাও প্রচুর। তাই বরিশালের বারই গ্রামেও পোল্ট্রি শিল্প উন্নয়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

পোল্ট্রি খামার ব্যবস্থাপনার ওপর যথাযথ প্রশিক্ষণ প্রদান করতে হবে। পোল্ট্রি খাতে সহজ শর্তে ঋণ ধার্য করতে হবে। ঐ গ্রামে প্রাণিসম্পদ বিভাগকে আরও বেশি দক্ষ ও সক্রিয় হতে হবে। ডিম ও মুরগির মূল্য শুধু কয়েক মাসের জন্য নির্ধারণ করে না দিয়ে উৎপাদন খরচ বিবেচনা করে সারা বছরের জন্য নির্ধারণ করে দেওয়া উচিত। সরবরাহ ব্যবস্থা উন্নত করতে হবে যাতে পোল্ট্রি খামারিরা সরাসরি খুচরা ব্যবসায়ীদের নিকট সরবরাহ করতে পারে। 

পোল্ট্রি খামারে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা প্রয়োজন। এজন্য সরকারের উচিত জৈব বিদ্যুৎ উৎপাদনে পোল্ট্রি খামারিদের সহায়তা করা। বারই গ্রাম শহর থেকে অনেক দূরে হওয়ায় পরিবহন ব্যবস্থার উন্নয়ন করতে হবে যাতে খামারিরা সহজেই উন্নত জাতের বাচ্চা, খাদ্য, ওষুধ কিনতে পারে আবার সময়মতো শহরে এসে ডিম ও মাংস বিক্রি করতে পারে।

বারই গ্রামের বেকার লোকের কর্মসংস্থানে ও খাদ্য চাহিদা পূরণে উল্লিখিত ব্যবস্থাদি গ্রহণের মাধ্যমে ঐ এলাকায় পোল্ট্রি শিল্পের উন্নয়ন ঘটানো সম্ভব।

5 views

Related Questions