1 Answers

উদ্দীপকের ঘটনা-১ ঘটনা সংযোজন অপ্রকৃত আরোহের প্রকাশ ঘটেছে। নিচে তা বর্ণনা করা হলো- ঘটনা সংযোজন হচ্ছে অপ্রকৃত আরোহের সর্বশেষ প্রকরণ। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা মনে মনে একসাথে সংযোজিত করার মানসিক প্রক্রিয়াকে ঘটনা সংযোজন বলে। স্বাভাবতই এটি প্রকৃত বা তথাকথিত অসংগত আরোহের অন্তর্ভুক্ত হয়ে পড়ে।

এবার একটি উদাহরণের সাহায্যে ঘটনা সংযোজনের পুরোপুরি ধারণা পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। মনে করি, একজন নাবিক সমুদ্রে নৌঅভিযানের সময় হঠাৎ একটা ভূখণ্ড দেখতে পেলেন। এখন জাহাজের ওই নাবিকের পক্ষে ভূখণ্ডটি দেখার সাথে সাথে নিশ্চিত করে বলা সম্ভব নয় যে, ভূখণ্ডটি একটি দেশের অংশ না দ্বীপের অংশ। তাই তিনি ভূখণ্ডটির কাছে এসে উপকূল ঘেঁষে জাহাজ চালাতে থাকলেন এবং এক সময় তিনি ভূখণ্ডটির ঠিক সেই স্থানে এসে পৌঁছলেন, যে স্থান থেকে তিনি তার যাত্রা শুরু করেছিলেন। কাজেই তিনি বুঝতে পেরেছিলেন যে ঐ ভূখণ্ডটির চারদিকে রয়েছে সমুদ্রের অথৈ জলরাশি। নাবিকের জানা ছিল যে, এরূপ চারদিকে জলধারাবেষ্টিত ভূখণ্ডকে দ্বীপ বলে। এখন এই নিরীক্ষণের প্রেক্ষিতে পূর্বতঃসিদ্ধ একটা সংগত ধারণার ভিত্তিতে সিদ্ধান্ত নিলেন যে ভূখণ্ডটি একটি দ্বীপ। সুতরাং নাবিকের এই সিদ্ধান্ত ঘটনা সংযোজনের অনুমানভিত্তিক ফল।

উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের ঘটনা-১ -এর সাথে অপ্রকৃত আরোহের ঘটনা সংযোজনের সাদৃশ্য রয়েছে। তাই উদ্দীপকের ঘটনা-১ -এ ঘটনা সংযোজন অপ্রকৃত আরোহের প্রকাশ ঘটেছে।

5 views

Related Questions