1 Answers

যুক্তিবিদদের মতানুসারে পূর্ণাঙ্গ আরোহ যথার্থ আরোহ নয়। এ বিষয়ে যুক্তিবিদ মিল ও বেন পূর্ণাঙ্গ আরোহকে নিখুঁত আরোহ বলা দূরে থাক, তারা একে আরোহ বলে স্বীকারই করেন নি। যুক্তিবিদ বেন বলেন, "পূর্ণাঙ্গ আরোহে কোনো প্রকৃত অনুমান নেই, কোনো জ্ঞানের অগ্রগতি নেই, কোনো নতুন জ্ঞানের সংযোজন নেই।" আবার মিল বলেন, “পূর্ণাঙ্গ আরোহ হলো নিছক জ্ঞাত ঘটনাবলির একটি সংক্ষিপ্ত সমষ্টিকরণ।” সুতরাং একে আদৌ আরোহ বলা যায় না।

তাছাড়া পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তটি দেখতেই শুধু সার্বিক যুক্তিবাক্যের মতো, কিন্তু আসলে সেটি সার্বিক যুক্তিবাক্য নয়। এটা কতগুলো বিশেষ যুক্তিবাক্যের সমষ্টিমাত্র। যেমন- 'সব গরু হয় চতুষ্পদ।' এখানে গরুর সংখ্যা অগণিত। কিন্তু পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তটি অল্প কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের সমষ্টিমাত্র। এর মধ্যে বিশিষ্ট দৃষ্টান্তের সংখ্যা খুবই সীমিত। তাই এরূপ যুক্তিবাক্যকে সার্বিক যুক্তিবাক্য বলা চলে না। সুতরাং পূর্ণাঙ্গ আরোহ একটি খাঁটি বা যথার্থ আরোহ নয়।

6 views

Related Questions