1 Answers

উদ্দীপকে আলোচিত পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত না অপ্রকৃত আরোহ তা নিচে বিশ্লেষণ করা হলো-

জে.এস. মিলের মতে, “পূর্ণাঙ্গ আরোহ যথার্থ আরোহ নয়।" যুক্তিবিদ বেইন মিলের সাথে একইভাবে সুর মিলিয়ে বলেন, "পূর্ণাঙ্গ আরোহ কোনোক্রমেই স্বীকার করা যায় না।” তাঁদের মতে, দুটি কারণে পূর্ণাঙ্গ আরোহকে আরোহ বলা যুক্তিসম্মত নয়।

প্রথমত: পূর্ণাঙ্গ আরোহে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ নেই। কাজেই এতে জানা থেকে অজানা কোনো পদক্ষেপ নেই। এ সিদ্ধান্তটি নতুন কোনো জ্ঞানের সন্ধান দিতে পারে না। তাই এ ধরনের অনুমান আরোহের অন্তর্ভুক্ত হতে পারে না। যুক্তিবিদ বেইন বলেন, “পূর্ণাঙ্গ আরোহে কোনো প্রকৃত অনুমান নেই, কোনো জ্ঞানের অগ্রগতি নেই, কোনো নতুন জ্ঞানের সংযোজন নেই।" আবার মিল (Mill) বলেন, “পূর্ণাঙ্গ আরোহ হলো নিছক জ্ঞাত ঘটনাবলির একটি সংক্ষিপ্ত সমষ্টিকরণ।” সুতরাং একে আদৌ আরোহ বলা চলে না।

দ্বিতীয়ত: পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তটি দেখতেই শুধু সার্বিক যুক্তিবাক্যের মতো, কিন্তু আসলে তা সার্বিক সংশ্লেষক বাক্য নয়। এটা কতগুলো বিশেষ বাক্যের যোগফল মাত্র। এ ধরনের বাক্য কখনো যথার্থ হতে পারে না। তাই যুক্তিবিদ মিল ও বেইন বলেন, পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত বা যথার্থ আরোহ বলা চলে না। একে তথাকথিত আরোেহ বলা যায়।

সুতরাং উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত বা যথার্থ আরোহ নয়, একে বলা হয় তথাকথিত আরোহ।

4 views

Related Questions