1 Answers

অপ্রকৃত আরোহ দেখতেই শুধু আরোহের মতো।'- উক্তিটি নিচে ব্যাখ্যা করা হলো:

যেসব আরোহ প্রক্রিয়ায় আরোহের মূল বৈশিষ্ট্য অনুপস্থিত তাদের অপ্রকৃত আরোহ বলে। যুক্তিবিদ মিল এর মতে, 'আরোহমূলক লম্ফ' হচ্ছে আরোহের মূল বৈশিষ্ট্য। এ বৈশিষ্ট্যটি যাদের মধ্যে অনুপস্থিত তারাই অপ্রকৃত আরোহ। তার মতে, আরোহমূলক লম্ফ হচ্ছে আরোহের প্রাণকেন্দ্র। বিশ্লেষণ করলে দেখা যায়, পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজনে এ বৈশিষ্ট্যটি অনুপস্থিত। তাই এরা অপ্রকৃত আরোহ। মিল এর মতে, এ প্রক্রিয়াগুলো দেখতেই শুধু আরোহের মতো। কিন্তু এদের মধ্যে জানা থেকে অজানায় কোনো গমন নেই। কাজেই এরা আরোহ নামের অযোগ্য। তার ভাষায়, 'এরা তথাকথিত অসংগত আরোহ।' উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, অপ্রকৃত আরোহে আরোহমূ লক লম্ফ অনুপস্থিত থাকে। তাই অপ্রকৃত আরোহ দেখতেই শুধু আরোহের মতো।

 

6 views

Related Questions