1 Answers
যে অনুমান বা যুক্তিপদ্ধতি আপাতদৃষ্টিতে দেখতে অনেকটা আরোহের মতো, কিন্তু আরোহের মূল বৈশিষ্ট্য হিসেবে তাতে আরোহমূলক লম্ফ অনুপস্থিত, তা-ই অপ্রকৃত আরোহ। যুক্তিবিদ মিলের মতে, আরোহমূলক লম্ফ হলো আরোহের প্রাণ। কাজেই এ মূল বৈশিষ্ট্য যে আরোহ পদ্ধতিতে অনুপস্থিত থাকবে, তাকে অপ্রকৃত আরোহ বলতে হবে। সুতরাং আমাদের কিছু পদ্ধতিতে অপ্রকৃত আরোহ বা তথাকথিত অসংগত আরোহ বলে বিবেচনা করা হয়। এ কারণে এগুলোতে আরোহের সারসত্তা হিসেবে আরোহমূলক সংকট বা ঝুঁকি উপস্থিত থাকে না বলে অপ্রকৃত আরোহ সমালোচিত হয়েছে।
4 views
Answered