1 Answers

উদ্দীপকে অমাধ্যম অনুমানের গুরুত্বপূর্ণ প্রকারভেদ প্রতিবর্তন অনুমান সম্পর্কে আলোচ্য হয়েছে। প্রতিবর্তন অমাধ্যম অবরোহ 'অনুমানে আশ্রয়বাক্য ও সিন্ধান্তের উদ্দেশ্য পদকে অপরিবর্তিত রেখে গুণগত পরিবর্তন করে আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করা হয়।

প্রতিবর্তন চারটি নিয়ম মেনে চলে। নিয়মগুলো হলো :
১. প্রতিবর্তনীয় ও প্রতিবর্তিতের উদ্দেশ্য পদ একই হবে। 
২. প্রতিবর্তনীয় ও প্রতিবর্তিতের বিধেয় পদ পরস্পর বিরুদ্ধ পদ হবে। 
৩. প্রতিবর্তনীয় ও প্রতিবর্তিতের গুণ ভিন্ন বা আলাদা হবে। 
৪. প্রতিবর্তনীয় ও প্রতিবর্তিতের পরিমাণ বা ব্যক্ত্যর্থ একই থাকবে। 
প্রতিবর্তনের উপর্যুক্ত নিয়ম অনুসারে বলা যায়- 
A- সকল ছাত্র হয় মেধাবী। (প্রতিবর্তনীয়) 
E- কোনো ছাত্র নয় অমেধাবী। (প্রতিবর্তিত)

দৃষ্টান্তে দুটি যুক্তিবাক্যের প্রাধান্য লক্ষণীয়। যা অমাধ্যম অনুমানের যৌক্তিক নিয়ম। অমাধ্যম অনুমানের প্রধান শর্ত হলো দুটি যুক্তিবাক্য থাকবে যেখানে একটি আশ্রয়বাক্য এবং অন্যটি সিদ্ধান্ত। প্রতিবর্তনের আশ্রয়বাক্যের এবং সিদ্ধান্তের ব্যক্ত্যর্থ একই থাকবে যা অমাধ্যম অনুমানে লক্ষণীয়। সুতরাং বলা যায় প্রতিবর্তন, অমাধ্যম অনুমানের নিয়ম মেনে চলে।

5 views

Related Questions