1 Answers
উদ্দীপক অনুযায়ী বলা যায় যে, যে পদ উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তা হলো বিধেয়ক। বিধেয় এবং বিধেয়কের মধ্যে পার্থক্য রয়েছে। কেননা বিধেয় একটি পদের নাম, অপরদিকে বিধেয়ক হলো সম্পর্কের নাম। বিধেয় যুক্তিবাক্যের অংশ, কিন্তু বিধেয়ক হলো যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যকার সম্পর্ক। বিধেয় এক বা একাধিক শব্দ দ্বারা গঠিত। অপরদিকে, বিধেয়ক কোনো পদ নয়, তাই এটি কোনো শব্দ বা শব্দসমষ্টি দ্বারা গঠিত নয়। আবার লক্ষ করা যায় যে, বিধেয় সদর্থক বা নঞর্থক উভয় ধরনের যুক্তিবাক্যে থাকে, কিন্তু বিধেয়ক শুধু সদর্থক যুক্তিবাক্যে থাকে। কোনো বিশিষ্ট পদ বিধেয় হতে পারে কিন্তু বিধেয় পদটি যদি বিশিষ্ট হয় তবে সে যুক্তিবাক্যের বিধেয়ক থাকে না। বিধেয়ের শ্রেণিবিভাগ না থাকলেও বিধেয়কের রয়েছে। সুতরাং বলা যায় যে, বিধেয় ও বিধেয়কের মধ্যে পার্থক্য আছে।