1 Answers

উদ্দীপকে প্রতীক ও সংকেক-এর বিষয়ে আলোচনা হয়েছে। উভয়ের মধ্যে যে পার্থক্য বিদ্যমান তা হলো- প্রতীক সচেতনভাবে গৃহীত এবং সুপরিকল্পিত বিষয়। পক্ষান্তরে সংকেত অপরিকল্পিত বিষয়। প্রতীক সর্বদাই কৃত্রিম বিষয়, কিন্তু সংকেত প্রাকৃতিক হতে পারে। আবার সব প্রতীককে 'সংকেত' বলা গেলেও সব সংকেত কিন্তু 'প্রতীক' নয়। কেবল ইচ্ছা ও পরিকল্পনা অনুযায়ী গৃহীত সংকেতকেই প্রতীক বলে। প্রতীকের সাথে প্রতীকায়িতের বিষয়টির সম্পর্ক প্রত্যক্ষ নয়, পরোক্ষ। পক্ষান্তরে, সংকেতের সাথে সাংকেতিক বিষয়ের সম্পর্ক হলো প্রত্যক্ষ। সংকেতের তুলনায় প্রতীকের পরিধি সীমিত। কিন্তু প্রতীকের তুলনায় প্রতীকের সংকেতের পরিধি ব্যাপক। উপর্যুক্ত আলোচনা থেকে যদিও সংকেত ও প্রতীকের পার্থক্য লক্ষ্য করা যায়, কিন্তু এদের পার্থক্য অনেকটা আপেক্ষিক। মূলত মানুষের ব্যবহারের ওপরই এদের প্রকৃতি নির্ভর করে।

6 views

Related Questions