1 Answers
উদ্দীপকের রনির 'সুইটি' নামের পণ্য ট্রেডমার্ক আইনে সুরক্ষা পাবে।
ব্যবসায়ের স্বতন্ত্রসূচক বৈশিষ্ট্য, চিহ্ন বা প্রতীক যা সকলের নিকট ব্যবসায় বা পণ্যকে সহজে পরিচিত করে তোলে এবং এর মালিকের তা ব্যবহারের একচ্ছত্র অধিকার নির্দেশ করে, তাকে ট্রেডমার্ক বলে।
উদ্দীপকে রনি 'সুইটি' নামে বিভিন্ন দুগ্ধজাত পণ্য তৈরি করে বাজারে ছেড়েছে। ঢাকার বিভিন্ন বড় বড় দোকানে 'সুইটি' পণ্যের কদর বাড়ায় সে নামটিকে ট্রেডমার্ক আইনের আওতায় নিবন্ধন করেছে। কারণ নিবন্ধন করার ফলে রনি আইনি সুবিধা ভোগ করতে পারবে। ট্রেডমার্ক বা ব্র্যান্ড প্রতিষ্ঠিত হলে তাকে ব্যবহার করে এর মালিক দ্রুত নতুন নতুন পণ্য বাজারে এনে নামের সুফল ভোগ করতে পারবে। পাশাপাশি অন্য কোনো ব্যক্তি বা. প্রতিষ্ঠান নিবন্ধিত ট্রেডমার্ক ব্যবহার করতে পারবে না। যদি কেউ ইচছাকৃতভাবে ব্যবহার করে তাহলে আদালতের মাধ্যমে এর প্রতিকার পাওয়া যাবে। তাই বলা যায় রনির 'সুইটি' নামের পণ্য ট্রেডমার্ক আইনের সুরক্ষা পাবে।