1 Answers
উদ্দীপকে মি. আতিকের উদ্ভাবনী কর্মের সুরক্ষা পেটেন্টের সাথে সম্পর্কিত।
পেটেন্ট হলো নতুন আবিষ্কৃত বস্তুর ওপর আবিষ্কারকের এমন একচ্ছত্র অধিকার যার বলে এটি তৈরি, উন্নয়ন, ব্যবহার ও বিক্রয়ে তিনি একক অধিকার ভোগ করেন।
উদ্দীপক মি: আতিক একজন গবেষক। তিনি বাংলাদেশে বিদ্যুৎ সংকট মোকাবিলায় অল্প ব্যয়ে ছোট প্রজেক্ট করে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি আবিষ্কার করেছেন। তিনি আইনগত সুরক্ষা নেওয়ায় তার উদ্ভাবিত পদ্ধতি নকল করার চেষ্টা করেও অনেকে ব্যর্থ হয়েছে। মূলত পেটেন্টের মূল উদ্দেশ্য হলো নতুন প্রযুক্তি ও শিল্পের উন্নয়নে আবিষ্কারকে উৎসাহ প্রদান করা। এর ফলে আবিষ্কারক তার আবিষ্কারের সুফল ভোগের বিষয়ে যেমনি নিরাপত্তা বোধ করে তেমনি আবিষ্কারক অন্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। তাই মি. আতিকের পেটেন্টের আওতায় এসব অধিকার ভোগ করে বিধায় তার উদ্ভাবিত কর্মের সুরক্ষা পেটেন্টের সাথে সম্পর্কিত।