1 Answers
উদ্দীপকে ব্যবসায় নৈতিকতার কারণে রায়হান ব্যবসায়ে মুনাফা কম হলেও তৃপ্ত।
ব্যবসায় নৈতিকতা ব্যবসায় জগতে ব্যবসায়ীর আচরণকে সঠিকপথে পরিচালিত করতে সাহায্য করে। একটি ব্যবসায়ের ধারণা চিহ্নিত করা থেকে শুরু করে এটি সফলভাবে পরিচালনার সাথে অনেক কাজ জড়িত। এসব কাজ সুন্দর, সুষ্ঠু ও সঠিকভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নৈতিকতা দিকনির্দেশনা হিসেবে কাজ করে।
উদ্দীপকে রায়হান ও মামুন দু'জন মৎস্য ব্যবসায়ী। রায়হান সবসময় তাজা মাছ, সঠিক দাম, সীমিত মুনাফা ও মানসম্মত সেবার আলোকে ব্যবসায় করেন। এতে তার মুনাফা কম হলেও তিনি তৃপ্ত। অন্যদিকে মামুন সহজে ধনী হবার আশায় ক্রেতার সাথে মিথ্যা বলে পচা মাছ ভালো মাছের সাথে মিলিয়ে দেয় এবং স্বাভাবিকের চেয়ে বেশি দাম নেয়। ক্রেতারা ঐ সময় না বুঝলেও পরে ঠিকই বুঝতে পারে তারা প্রতারিত হয়েছে। এতে ক্রেতারা ধীরে ধীরে তাকে বর্জন করতে শুরু করেছে। কম মুনাফা অর্জন করলেও রায়হান জানে তার ব্যবসায়ের সুনাম অক্ষুণ্ণ থাকবে। তাই ভালো মানের পণ্য সরবরাহের কারণে রায়হান মানসিকভাবে অনেক সুখী। সুতরাং বলা যায়, ব্যবসায় নৈতিকতার কারণে রায়হান মুনাফা কম হলেও তৃপ্ত।