1 Answers

ব্যবসার ক্ষেত্রে নীতিশাস্ত্র অনুযায়ী ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে চলাই হলো ব্যবসায় নৈতিকতা। উদ্দীপকের মাধ্যমে এটুকু স্পষ্ট যে, বাজারে বিভিন্ন পণ্যতে রাসায়নিক দ্রব্যের ব্যবহার হয়। এতে করে ভোক্তা, ক্রেতা সবাই বিভিন্ন কঠিন রোগের সম্মুখীন হচ্ছে। তাই এই কাজটি অনৈতিক। নীতিবিদ্যা এই কাজকে খারাপ কাজ বলে দাবি করে। তাই এটি বর্জনীয়। নীতিশাস্ত্র ব্যবসায়ের ক্ষেত্রে কিছু কিছু বর্জনীয় বিষয় উল্লেখ করে। যেমন-

১. প্রতারণা, ধোঁকাবাজির আশ্রয়গ্রহণ না করা। 

২. ক্ষতিকর ও বেআইনি পণ্য উৎপাদন বা বিক্রয় না করা। 

৩. বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না করা।

4 views

Related Questions