1 Answers
ব্যবসায় নীতিবিদ্যার কাজ হলো ক্রয়-বিক্রয়, মালিক-কর্মচারী সম্পর্ক, পণ্যের আদান-প্রদান প্রভৃতি ক্ষেত্রের আচরণ নৈতিক নীতিমালার আলোকে ব্যাখ্যা প্রদানের চেষ্টা করা, সমৃদ্ধি এবং মানুষের কাজের মান উন্নত করা। অর্থনীতির এ দুটির মূল উদ্দেশ্য যাতে নীতিসম্মতভাবে বাস্তবায়িত হয় তাই উত্তম ব্যবসায় নীতিবিদ্যার কাজ। ব্যবসায়ের সাথে জড়িত জনগোষ্ঠীর দায়িত্ব ও কর্তব্যের মূল্যায়ন ধর্মী ব্যাখ্যাকেই ব্যবসায় নীতিবিদ্যা বলা হয়। এ পরিপ্রেক্ষিতে উদ্দীপকের বিষয়টি ব্যবসায় নৈতিকতার সাথে সম্পর্কিত। কেননা উদ্দীপকে দেখা যায় যে, মাছ বাজার, সবজি বাজার, ফলের বাজার ইত্যাদি সর্বত্র রাসায়নিক দ্রব্য। ফরমালিন ব্যবহার হচ্ছে যা ব্যবসায় নৈতিকতা বিরোধী। অর্থাৎ ক্রয়-বিক্রয় অর্থাৎ ব্যবসায় নৈতিকতা জরুরি। নৈতিক মানদন্ডের আলোকে আচরণ করতে হবে। অর্থাৎ ভালো-মন্দ বিচার বিশ্লেষণ করতে হবে। কিন্তু উদ্দীপকে দেখা যায় যে, মানুষের যাতে ক্ষতি হবে তাই করা হচ্ছে। সুতরাং নীতিবিদ্যা যেমন মানুষকে ভালো-মন্দ, ন্যায়- অন্যায়ের পার্থক্য শোখায়, তেমনি সম্পদের জন্য কাঙ্ক্ষিত আচরণ কীভাবে করতে হবে তাও শেখায়। আর ব্যবসায় নীতিবিদ্যার মাধ্যমে আমরা ব্যবসায়ে ক্ষেত্রে কীভাবে নৈতিক আচরণ করব তা বলা হয়েছে।