1 Answers
উদ্দীপকের প্রতীকী বাক্য 'A V Y'। 'A v Y' বাক্যটি একটি বৈকল্পিক বাক্য। যে যৌগিক বচনে দুই বা ততোধিক সরল বচনকে 'বা', 'অথবা', 'হয় না হয়', 'কিংবা', 'নতুবা' বা সমার্থক জাতীয় কোনো যৌক্তিক যোজক দ্বারা সংযুক্ত করা হয় তাকে বৈকল্পিক বচন বলে। '১' বা 'নাল' প্রতীকের মাধ্যমে বৈকল্পিক বাক্যকে প্রতীকায়িত করা হয়। বৈকল্পিক বাক্যের নিয়ম অনুসারে, A = T, Y = T হলে A v Y = T হবে, A = T এবং Y = F হলে AvY = T হবে, A = F এবং Y = T হলে A v Y = T হয় এবং A = F এবং Y = F হলে AVY = F হয়। প্রদত্ত প্রশ্ন অনুসারে,
A v Y
= T v F (প্রদত্ত মান বসিয়ে)
= T
সুতরাং বাক্যটি সত্য। অর্থাৎ বৈকল্পিক বাক্যে পূর্বগ মিথ্যা ও অনুগ মিথ্যা হলে বাক্যটি মিথ্যা হবে বাকী তিন ক্ষেত্রে বাক্যটি সত্য হবে। আর এ কারণে বাক্যটি সত্য হয়েছে।