1 Answers

উদ্দীপকে মাইটোসিস কোষ বিভাজনকে বোঝানো হয়েছে। মাইটোসিস মানুষের জন্য গুরুত্বপূর্ণ কোষ বিভাজন প্রক্রিয়া। মাইটোসিস কোষ বিভাজনটি অস্বাভাবিক হলে মানুষের জন্য তা বিপদজনক হতে পারে। নিচের আলোচনা থেকে সহজেই তা বোঝা যায়। জাইগোট নামক ডিপ্লয়েড কোষ থেকেই মানব শিশুর জন্ম হয়। এই জাইগোট কোষটি মাইটোসিস প্রক্রিয়ার বার বার বিভাজিত হয়ে মানব শিশু সৃষ্টি হয়। সুতরাং এক্ষেত্রে মাইটোসিস কোথাও থেমে গেলে বা তার স্বাভাবিক ধারা হারালে মানব শিশুর জন্ম ব্যাহত হবে।
স্বাভাবিক বা ধারাবাহিকভাবে মাইটোসিস চলতে থাকলে মানুষের দৈহিক বৃদ্ধি ও বিকাশ ঘটে। তাই সুস্থ স্বাভাবিক দেহ গঠনে মাইটোসিসের অবদান অপরিসীম। মাইটোসিসের মাধ্যমে মানব জননাঙ্গ তৈরি হয়। তাই মাইটোসিস প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে মানব জননাঙ্গ তৈরি হবে না ফলে বংশবৃদ্ধি ব্যাহত হবে। মাইটোসিসের কারণেই কোষে ক্রোমোসোমের সংখ্যা সমান থাকে। সুতরাং কোষে তথা আমাদের দেহে ক্রোমোসোম সংখ্যা সমান রেখে সুস্থ-স্বাভাবিক জীবন ধারায় সাহায্য করে। দুর্ঘটনাজনিত কারণে দেহে ক্ষত সৃষ্টি হলে তা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে পূরণ হয়ে থাকে যা মৃত্যুর মতো বিপদ থেকে আমাদের রক্ষা করে। অনেক সময় অনিয়ন্ত্রিতভাবে মাইটোসিস কোষ বিভাজন চলতে থাকলে মানবদেহে টিউমার বা ক্যান্সার কোষ তৈরি হয়। ক্যান্সার কোষ দ্রুত মানবদেহে ছড়িয়ে পড়ে এবং মৃত্যু ঘটায়।
সুতরাং উপরের আলোচনা থেকে বোঝা যায় যে, অস্বাভাবিক মাইটোসিস কোষ বিভাজন মানুষের জন্য খুবই বিপদজনক।

5 views

Related Questions