1 Answers
যেসব কাজ বা বস্তু কুরআন ও সুন্নাহর নির্দেশে অবশ্যই পরিত্যাজ্য ও বর্জনীয় তাকে হারাম বলে। আরিফের দৃষ্টিকোণ থেকে তিনটি হারাম বস্তুর একটি তালিকা তৈরি করে তা নিচে ব্যাখ্যা করা হলো-
১ . শরিয়তের বিধিবহির্ভূত উপায়ে জবাই করা প্রাণীর গোশত : শরিয়তের বিধিবহির্ভূত উপায়ে জবাই করা প্রাণীর গোশত খাওয়া হারাম। অর্থাৎ হালাল জীবজন্তুকে গলা টিপে, কুপিয়ে, উঁচু থেকে ফেলে দিয়ে অথবা ভোঁতা অস্ত্র দিয়ে হত্যা করা হলে তার গোশত খাওয়া হারাম। এভাবে হত্যাকৃত বা জবাইকৃত প্রাণীর রক্ত প্রবাহিত হয় না, এটি নিষ্ঠুর আচরণ।
২. ক্ষতিকর দ্রব্য: কোনো কোনো খাদ্য বা পানীয়ের মধ্যে এমন সব উপাদান থাকে যা সুস্থ মস্তিষ্কে বিকৃতি ঘটায়, উন্মাদনা সৃষ্টি করে এবং মানুষের স্মৃতিশক্তি লোপ করে দেয়। যেমন- হেরোইন, মদ, আফিম, গাঁজা ইত্যাদি। এসব বস্তু মানুষের দেহের মারাত্মক ক্ষতিসাধন করে এবং সামাজিক পরিবেশ বিনষ্ট করে বলে এগুলো হারাম।
৩. হিংস্র প্রাণী ও পাখি: হিংস্র প্রাণী যেমন সিংহ, বাঘ, ভল্লুক, কুকুর ইত্যাদি এবং হিংস্র পাখি যেমন বাজ, চিল ইত্যাদির গোশত হারাম। আধুনিক বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হয়েছে, হিংস্র প্রাণীর দেহে এমন সব জীবাণু আছে যা মানুষের দেহের জন্য ক্ষতিকর।