1 Answers

ইমান এনে আসিফ নিজেকে মর্যাদার আসনে আসীন করতে পারে। কারণ ইমান মানুষকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। মন্দ অভ্যাস ও অশ্লীল কার্যাবলি হতে বিরত রাখে। ইমান মানুষকে দায়িত্বশীলতা ও জবাবদিহির ব্যাপারে সতর্ক করে। মুমিন ব্যক্তি সবসময় মনে রাখেন যে, তাঁকে একদিন আল্লাহ তায়ালার সামনে হাজির হতে হবে। সেদিন আল্লাহ তায়ালা সব কাজকর্মের হিসাব চাইবেন। অতএব এ জবাবদিহির ভয়ে মুমিন ব্যক্তি সব ধরনের অমানবিক ও অনৈতিক কার্যকলাপ হতে দূরে থাকে। আল্লাহ তায়ালা বলেন-

وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى

অর্থ : "আর যে ব্যক্তি তার প্রভুর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে। নিশ্চয়ই জান্নাতই হলো তার বাসস্থান।" (সূরা আন-নাযিয়াত: ৪০-৪১)

অতএব আসিফ ইমান আনয়নের কারণে নিজেকে শুধরে নিয়ে নিজের মাঝে নৈতিক গুণাবলির বিকাশ ঘটাতে সক্ষম হবে। ফলে সে ইহলৌকিক ও পারলৌকিক উভয় জীবনে নিজেকে মর্যাদার আসনে আসীন করতে পারবে।

9 views

Related Questions