1 Answers

ইকবাল সাহেব স্বল্প পরিশ্রমী। তিনি সারাদিন অফিসে বসে কাজ করেন। ব্যায়াম বা অন্য কোনো শারীরিক পরিশ্রম করেন না। দিন দিন তার ওজন বেড়ে যাচ্ছে। কিছুদিন যাবত তার উচ্চ রক্তচাপ দেখা দিয়েছে।

ইকবাল সাহেবকে ক্যালরি ও স্নেহের পরিমাণ কমাতে হবে। তবে প্রোটিনের মাত্রা ঠিক রাখতে হবে। তবে উদ্ভিজ্জ প্রোটিনের মিশ্রণ হলে ভালো হয়। এছাড়া লবণের পরিমাণ কমাতে হবে। বেশি মসলাযুক্ত খাদ্য, উত্তেজক পানীয়-চা, কফি, মদ, বিয়ার ইত্যাদি পরিহার করতে হবে। যেসব খাদ্যে সোডিয়াম বেশি থাকে সেসব খাদ্য বাদ দিতে হবে। ভিটামিন ও খনিজ লবণের জন্য শাকসবজি, ফল, ফলের রস খেতে হবে।

ইকবাল সাহেবের জন্য একদিনের পথ্য পরিকল্পনা হলো:

সকালের নাশতা: ২টি রুটি (লবণ ছাড়া), সবজি ভাজি ১ কাপ, ডিম (কুসুম ছাড়া) সপ্তাহে ৩/৪ দিন, ফল ১টি মাঝারি। 

দুপুরের খাবার: ভাত ১ কাপ, শাক ভাজি আধা কাপ, নিরামিষ ১ কাপ, মাছ ১ টুকরো, সালাদ/লেবু, দই ১০০ গ্রাম। 

বিকেল: যেকোনো মৌসুমি ফল। 

রাতের খাবার: আটার রুটি ২টি, ডালের কারি/নিরামিষ ১ কাপ, ননী তোলা দুধ ২৫০ গ্রাম।

4 views

Related Questions