1 Answers
তানভীর সাহেবের আলোচিত সময়কাল হলো হিজরি তৃতীয় শতক। এ সময়কালকে হাদিস সংকলনের স্বর্ণযুগ বলা হয়। এ সময় হাদিসের বিশুদ্ধতম ছয়টি কিতাব সংকলিত হয়। এগুলোকে একত্রে সিহাহ সিত্তাহ বা ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ বলা হয়। এ ছয়টি গ্রন্থ এবং এদের সংকলকগণের নামের তালিকা নিচে পেশ করা হলো-
হাদিস গ্রন্থের নাম | সংকলকের নাম |
সহিহ বুখারি | ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল-বুখারি (র.) |
সহিহ মুসলিম | ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ আল-কুশাইরি (র.) |
সুনানে নাসাই | ইমাম আবু আব্দুর রহমান আহমদ ইবনে শুআইব আন-নাসাই (র.)। |
সুনানে আবু দাউদ | ইমাম আবু দাউদ সুলায়মান ইবনে আশআস (র.) |
জামি তিরমিযি | ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত- তিরমিযি (র.)। |
সুনানে ইবনে মাজাহ | ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ ইবনে মাজাহ (র.)। |