1 Answers
সম্রাট ক-এর বিভিন্ন দেশে ধর্ম প্রচারক প্রেরণের সাথে সম্রাট অশোকের ধর্ম প্রচারের জন্য ধর্ম মহামাত্র নামে এক বিশেষ শ্রেণির রাজ কর্মচারী নিযুক্ত করেন। এমনি তিনি স্বীয় পুত্র ও কন্যা যথাক্রমে মহেন্দ্র স্থবির ও ভিক্ষুণী সঙ্ঘামিত্রাকেও ধর্ম প্রচারের জন্য প্রেরণ করেন। তৃতীয় সঙ্গীতির পর সম্রাট অশোক যেসব দেশে ধর্ম প্রচারক প্রেরণ করেন তা তুলে ধরা হলো
| ধর্ম প্রচারক | ধর্ম প্রচারের স্থান |
| মজুন্তিক থের | কাশ্মীর ও গান্ধার রাজ্যে |
| মহাদেব থের | মহিষমণ্ডল |
| রক্ষিত থের | বনবাসী |
| ধর্মরক্ষিত থের | অপরান্তক |
| মহাধর্ম-রক্ষিত থের | মহারাষ্ট্র |
| মহারক্ষিত থের | যোনলোক |
| মজ্জিম থের | হিমবন্ত প্রদেশ |
| সোন ও উত্তর থের | সুবর্ণভূমি |
| মহিন্দ্র থেরের নেতৃত্বে ইথিয়, উত্থিয় ভদ্দসাল, সম্বল এবং উপাসক সুমন | লঙ্কাদ্বীপ |
5 views
Answered